শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:১৩

প্রিয়কবি

​সামিরা মেহনাজ নুসরাত

বর্ধমানের চুরুলিয়া জায়গাটি বেশ রুক্ষ

তাহলেও ওইখানেইতে জন্ম নিল দুখু

গরিব ঘরের বলে তো তাই ওই রকমই নাম

পড়াশোনা খুব বেশি নয়, কে-ই বা দেবে দাম!

​লেটোর দলে নাম লেখালো—বাঁধলো গানে সুর

সেই সুরেরই অপার মায়ায় ভয় হয়ে যায় দূর।

বাঁশি হাতে তাঁকেই দেখি—কখন সেনা দলে,

আকুল-করা পদ্য লেখে—জ্রীষ্মের জামরুলে?

​ইসলামি গান লিখিয়ে দিলেন গজলেরই ঢঙে,

নবীর প্রেমে হৃদয় আকুল—ভালোবাসার টানে।

জাতপাত-ভেদ এসব তার মনেই আসে না যে

কী করে তার বুকের ভেতর শ্যামাসংগীত বাজে!

​ভেবে অবাক হতে তো হয়—কথাটা নয় ভুল

সাম্যপ্রীতির মাঝে সে যে সর্বদা মশগুল।

চুরুলিয়ার সেই যে দুখু, তাকে যে চিনলাম

তিনি প্রিয়কবি কাজী নজরুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়