মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৩

যৌন নিপীড়নের দায়ে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক

শাহরাস্তি ব্যুরো।।
যৌন নিপীড়নের দায়ে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক

শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে জামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলামকে (৬৪) আটক করা হয়। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থী প্রতিদিন আমিনুল ইসলামের বাসায় আরবি শিখতে যেতো। এই সুযোগে আমিনুল ইসলাম শিশুটির বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করতেন। প্রতিদিনের ন্যায় সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে শিশুটির সাথে অনুরূপ ঘটনা ঘটলে শিশুটি স্কুলে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। স্কুলশিক্ষিকা সামছুন্নাহারের নজরে পড়লে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়।

স্কুলশিক্ষিকা শিশুটির পরিবারকে এ বিষয়ে অবগত করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন শাহরাস্তি মডেল থানায় অবহিত করেন। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান শিশুটিকে জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত শিক্ষক আমিনুল ইসলামকে সোমবার গভীর রাতে আটক করেন। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, "বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি সংবাদ পেয়েই গুরুত্বের সাথে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি। এ বিষয়ে মামলা হয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়