শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২২:২৫

বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান আটক

গোলাম মোস্তফা।।

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আক্তার হোসেন খানকে (৫৩) আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেলে ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাঘড়া বাজার এলাকায় আক্তার হোসেন খানের অবস্থানের খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন নেতা-কর্মী পুলিশের কার্যক্রমে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। তবে বাধা ডিঙিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

আটক আক্তার হোসেন খান বাগাদী ইউনিয়নের বাসিন্দা মৃত আলী আকবর খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ জানায়, গ্রেফতারকৃত আক্তার হোসেন খানকে শনিবার (৭ নভেম্বর ২০২৬) আদালতে সোপর্দ করা হবে।

এদিকে বাঘড়া বাজার এলাকা থেকে এই আওয়ামী লীগ নেতাকে আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে তাকে আটকের সুনির্দিষ্ট অভিযোগ বা মামলার বিস্তারিত তথ্য পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়