শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২২:২৩

দু বিএনপি নেতার মৃত্যুতে জেলা বিএনপি কার্যালয়ে শোকসভা ও মিলাদ

তাঁরা দুজনই সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শের বিএনপি করতেন

— শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
তাঁরা দুজনই সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শের বিএনপি করতেন

চাঁদপুর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়াজী এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান তাইনীর স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বাদ মাগরিব জেলা বিএনপি কার্যালয়ে চাঁদপুর পৌর বিএনপির আয়োজনে এই শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি

তাঁর বক্তব্যে বলেন, "আব্দুর রহমান মিয়াজী ও সফিকুর রহমান তাইনী আমাদের ছেড়ে চলে গেছেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁদের জান্নাত নসিব করেন। তাঁরা দুজনই সত্যিকার অর্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নীতি ধারণ করে দল পরিচালনা করেছেন।"

তিনি আরও বলেন, "আব্দুর রহমান মিয়াজী হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল নেতাকর্মীদের খোঁজ রাখতেন। তাঁর এমন আকস্মিক চলে যাওয়া আমরা কল্পনাও করতে পারিনি। আর সফিকুর রহমান তাইনী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন; তাঁর ছেলেও আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত ও সাংবাদিকতা করছেন। এই দুই নেতার প্রয়াণে আমরা অত্যন্ত নিবেদিতপ্রাণ দুই সহযোদ্ধাকে হারালাম। শহীদ জিয়ার পাশাপাশি প্রয়াত এই নেতাদের ত্যাগ ধারণ করে দলকে এগিয়ে নিতে পারলেই সাধারণ জনগণ জেলা বিএনপির ওপর আস্থা রাখবে।"

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান এবং খলিলুর রহমান গাজী।

আলোচনা সভাশেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ মরহুমদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়