প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২:৫৩
বাবুরহাট নান্টু দে’র বাড়িতে বার্ষিক শ্রীশ্রী গীতা যজ্ঞ অনুষ্ঠিত

চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার সাবেক ফুটবল খেলোয়াড় প্রয়াত শ্রী নান্টু দে’র বাড়িতে বার্ষিক শ্রীশ্রী গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় নামকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শ্রীশ্রী গীতা যজ্ঞে সনাতন ধর্মের অসংখ্য ভক্তের উপস্থিতিতে এক মহামিলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আগত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদের মাধ্যমে আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ভক্তহৃদয় জয় করে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াত শ্রী নান্টু দে’র বড় ছেলে অর্জন দে, সজল দে ও সঞ্জয় দে।
উল্লেখ্য, প্রয়াত স্বর্গীয় নান্টু দে’র মৃত্যুবার্ষিকীও ছিল আজ ১২ আগস্ট বুধবার। তাই শ্রীশ্রী গীতা যজ্ঞে উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
ডিসিকে /এমজেডএইচ







