বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০১:১৬

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের মা অসুস্থ।।

আশু আরোগ্যে দোয়া কামনা

স্টাফ রিপোর্টার
আশু আরোগ্যে দোয়া কামনা

চাঁদপুর ও হাইমচরের মাটি ও মানুষের প্রিয় নেতা, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের মমতাময়ী মা গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

প্রিয় নেতার মায়ের আশু রোগমুক্তিদীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাতের আকুতি জানানো হয়েছে।

পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে চাঁদপুরবাসীর কাছে তাঁর আশু আরোগ্যের জন্যে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে। মা মানুষের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়পরম ভালোবাসার স্থল। একজন নেতার নেপথ্যের শক্তি ও প্রেরণার উৎস সেই মায়ের শারীরিক অসুস্থতায় চাঁদপুর-৩ আসনের সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে নেতাকর্মীদের একান্ত প্রার্থনা—তিনি যেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি'র মমতাময়ী মাকে দ্রুত পূর্ণ শারীরিক সুস্থতানেক হায়াত দান করেন। আমিন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়