রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫

নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তিতে এনসিপি নেতার পদ স্থগিত, তদন্তসাপেক্ষে ব্যবস্থা

শাহরাস্তি ব্যুরো
নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তিতে এনসিপি নেতার পদ স্থগিত, তদন্তসাপেক্ষে ব্যবস্থা

ভাবীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সকল পদ স্থগিত করেছে চাঁদপুর জেলা নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহরাস্তি পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ওঠায় চাঁদপুর জেলা নাগরিক পার্টির আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমান উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সকল পদ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ রহমত উল্লাহ তার চাচাতো ভাইয়ের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে এখনও আত্মগোপনে রয়েছেন।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তাদের সন্ধানে ইতোমধ্যে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়