রবিবার, ০৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৫:৪১

ফরিদগঞ্জে বিয়ের ছয় মাসের মাথায় গৃহবধূর আত্মহনন

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে বিয়ের ছয় মাসের মাথায় গৃহবধূর আত্মহনন

ফরিদগঞ্জে বিয়ের ছয় মাসের মাথায় বাপের বাড়িতে ফাতেমা আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ফাতেমা উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের মো. স্বপনের মেয়ে এবং কাতার প্রবাসী মেহেরাজের স্ত্রী। শুক্রবার (৫ জুন ২০২৬) রাতে পশ্চিম আলোনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

ফাতেমা আক্তারের পিতা, ব্যবসায়ী মো. স্বপন জানান, ছয় মাস পূর্বে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন দেনায়েত গ্রামের মো. মহসিনের ছেলে কাতার প্রবাসী মেহেরাজের সাথে আমার মেয়ের বিয়ে হয়। ঈদুল আযহা উপলক্ষে সে আমার বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে আমার বসত ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় আমার স্ত্রী ও ছেলে। কেনো ও কী কারণে তার মৃত্যু হলো তা জানি না।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, পশ্চিম আলোনিয়া গ্রামে এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গেছে। মৃত্যুর কারণ বের করার চেষ্টা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়