শুক্রবার, ১৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:০৬

প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনে মাঠ-মঞ্চ তৈরির কার্যক্রম ও পর্যবেক্ষণ চলছে

মিজানুর রহমান
প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনে মাঠ-মঞ্চ তৈরির কার্যক্রম ও পর্যবেক্ষণ চলছে

শনিবার (১৬ মে ২০২৬) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। যার অংশ হিসেবে মাঠ, মঞ্চ তৈরির কার্যক্রম ও পরিবীক্ষণ চলছে। চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভার মঞ্চ তৈরি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের মূল কার্যক্রম :

দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শাহরাস্তির উয়ারুকে খোদ্দ খাল খনন উদ্বোধন করবেন এবং বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসভা ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

সার্বিক পর্যবেক্ষণ : স্থানীয় সাংসদ ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা ও প্রস্তুতি কাজ পরিদর্শন করছেন।

প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। মূল কার্যক্রমশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

চাঁদপুরবাসীর মাঝে দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের পৃথক মিছিল করেছে জেলা যুবদল ও পৌর স্বেচ্ছাসেবক দল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়