প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৩
ফরিদগঞ্জে যুবলীগ নেতা আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মুরাদ হোসেন পাটওয়ারীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলা সদরের ফরিদগঞ্জ চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর অধীন ফরিদগঞ্জ থানার মামলায় (এফআইআর নং-১৭, তারিখ : ১৩ আগস্ট ২০২৬; জি আর নং-৩৬২, তারিখ : ১৩ আগস্ট ২০২৬) গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুরের আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং কার্যক্রম নিষিদ্ধ দলের বেআইনি তৎপরতা রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








