প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩
কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

শনিবার (৭ নভেম্বর ২০২৬) যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কচুয়ায় পালিত হয়েছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
|আরো খবর
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ এবং সাবেক ছাত্রনেতা নূর মোহাম্মদ কচি।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির তাৎপর্য এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানশেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।







