শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২৩

স্বেচ্ছাশ্রমে বাবুরহাটের শহীদ আবুল কালাম সড়ক মেরামত করলেন চালকরা

পলাশ দে।।
স্বেচ্ছাশ্রমে বাবুরহাটের শহীদ আবুল কালাম সড়ক মেরামত করলেন চালকরা

চাঁদপুর শহরের

বাবুরহাট মডেল টাউন সংলগ্ন জনগুরুত্বপূর্ণ শহীদ আবুল কালাম সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দ ও বড় গর্তের কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সাম্প্রতিক বৃষ্টিতে জমে থাকা পানির কারণে সড়কটি যেন পুকুরে পরিণত হয়েছে। এতে সিএনজি অটোরিকশা ও রিকশা উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ রোগী ও প্রবীণ ব্যক্তিরা মারাত্মক ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছেন। এ পরিস্থিতিতে বাবুরহাট পশ্চিম বাজার থেকে উত্তর দাসদী মিজি স্কুল ও অভয় বাবুর দিঘির পাড়গামী সিএনজি অটোরিকশা, অটোবাইক ও রিকশা চালকরা যৌথ উদ্যোগ নেন। তারা স্বেচ্ছাশ্রমে বালু ও ভাঙা ইট দিয়ে সড়কের খানাখন্দগুলো ভরাট করে সাময়িক মেরামতের কাজ করেন।

চালকরা জানান, সড়কের পাশের খালটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো উপায় নেই। ফলে পানি জমে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে এক চালক বলেন, "পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সড়কটি মেরামতের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তাই বাধ্য হয়ে আমরা চালকরা মিলে স্বেচ্ছাশ্রমে সামান্য চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।"

চালকদের এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থায়ী সমাধানের জন্য সড়কটি দ্রুত ও মানসম্মতভাবে সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়