প্রকাশ : ০৭ মে ২০২৬, ২২:২৩
পানিসম্পদমন্ত্রীকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বৃহস্পতিবার (৭ মে ২০২৬) চাঁদপুর সফরে আসেন। তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন ও তদারকির লক্ষ্যে চাঁদপুরে মন্ত্রীর এই সফর। তিনি সার্বিক প্রস্তুতি দেখেন এবং বিভিন্ন কর্মসূচির ভেন্যু সরজমিনে পরিদর্শন করেন।
মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চাঁদপুর এসে পৌঁছলে তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)।
ভেন্যু পরিদর্শনকালে পুলিশ সুপার মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।








