সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২১:৩০

শাহরাস্তিতে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।। করবেন খাল খনন

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।। করবেন খাল খনন

আগামী ১৬ মে চাঁদপুরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লা হয়ে চাঁদপুর যাওয়ার পথে শাহরাস্তিতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে শাহরাস্তিতে জনসভায় বক্তব্য রাখবেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যেই সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জনসভার মাঠ ও খাল খননের স্থান পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার কচুয়া (সার্কেল) মো. আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান শাহরাস্তিতে অবস্থিত খোদ্দ মুড়াগাঁও খাল খনন কাজের উদ্বোধন করবেন। এরপর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উপজেলাজুড়ে সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়