প্রকাশ : ০৩ মে ২০২৬, ২৩:২৫
রাজারগাঁও ইউনিয়ন যুবদলের কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা

হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটি গঠনকল্পে রাজারগাঁও ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) রাজারগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. বাসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান নেছার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুবদল নেতা সাহাদাত মোল্লা, আলী কাউসার বেপারি, মাসুদ শাহ, জাহাঙ্গীর বেপারী, সোহেল মিজি, আবু জাফর, মনির হোসেন, আবু হানিফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর নয়ন, ছাত্রদলের সভাপতি মো. ইউনুস খান, ছাত্রদলের নেতা জাকারিয়া হান্নান, আরিফ খান, আনোয়ার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় ইউনিয়ন যুবদলের উপস্থিত নেতৃবৃন্দ
আগামী যুবদলের কমিটিতে ইব্রাহিম কাজী মামুনকে সভাপতি ও বাসার আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য মতামত প্রদান করেন।
মতবিনিময় সভায় ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








