শুক্রবার, ০১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১৫:৫৯

প্রধানমন্ত্রীর খালকাটা কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শনে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার।।
প্রধানমন্ত্রীর খালকাটা কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শনে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

আগামী ১৬ মে ২০২৬ (শনিবার)

প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে আসবেন এবং খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। তার আগে প্রধানমন্ত্রীর খাল খনন কাজের উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

শুক্রবার (১ মে ২০২৬) সকালে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট বিশ্ব খাল এলাকা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিদর্শন করেন তিনি।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ, হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। চাঁদপুর সদর উপজেলার উল্লেখিত এলাকার খালটিতে একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন কাজের উদ্বোধন করেছিলেন। তাঁর উত্তরসূরি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে কোদাল হাতে মাটি কেটে খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়