মঙ্গলবার, ০৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ মে ২০২৬, ২২:৩৪

পুরাণবাজারে পুলিশের যৌথ অভিযানে আটক ১০

স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজারে পুলিশের যৌথ অভিযানে আটক ১০

চাঁদপুর শহরের পুরাণবাজারে হঠাৎ শুরু হয়েছে থানা ও ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী জোরালো অভিযান। আর এই অভিযানে ১০ জনকে আটক করা হয়।

সোমবার (৪ মে ২০২৬) বিকেলে পৌর ১নং ও ২নং ওয়ার্ডজুড়ে চলে এই বিশেষ অভিযান। পুলিশের টার্গেট ছিলো খাল রাস্তা এবং খালের দক্ষিণপাড় এলাকা। সেখান থেকেই একে একে আটক করা হয় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের।

এই অভিযান পরিচালিত হয় চাঁদপুরের পুলিশ সুপারের নির্দেশে। নেতৃত্ব দেন মডেল থানার ওসি ফয়েজ আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন ওসি (তদন্ত) মিন্টু দত্ত, ডিবি পুলিশ এবং পুরাণবাজার ও নতুন বাজার ফাঁড়ির সদস্যরা।

অভিযানে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে সাকিব, আরজু শেখ, লিখন মোল্লা, লুৎফুর, নাহিন নূর, নাসির প্রধানিয়া, সুমন বেপারী, মহসিন, নয়ন মুন্সী, নুরুদ্দিন মনা এবং সোহেল রানা।

জানা গেছে, এলাকার মাদক নির্মূলের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুলিশ জানিয়েছে, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়