প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০:৫০
কচুয়ায় র্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া উপজেলায় র্যাব-১১-এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ রাকিব (২৩), শাকিল আহমেদ (২৫) ও আসাদুল ইসলাম নামে
|আরো খবর
তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) কড়ইয়া তিন রাস্তার মোড়ে মাছের আড়তের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল ২০২৬ (বুধবার) ভোরে র্যাব-১১'র কুমিল্লা ক্যাম্পের একটি টহল দল নিয়মিত ডিউটির অংশ হিসেবে কচুয়া উপজেলার কড়ইয়া তিন রাস্তা এলাকায় অবস্থান করছিলো।চাঁদপুর-হাজীগঞ্জ এলাকা থেকে মাদকদ্রব্য বহন করে একটি কাভার্ডভ্যান ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় কড়ইয়া তিন রাস্তার মোড়ে এটিকে আটক করা হয়। সকাল ৭টার দিকে কড়ইয়া এলাকার মাছের আড়তের সামনে আঞ্চলিক মহাসড়কে বসানো চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন তল্লাশির এক পর্যায়ে সকাল ৭টা ২০ মিনিটে কাভার্ডভ্যানটি থামানোর সংকেত দিলে চালকসহ তিনজন পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলো : ফেনী জেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের কবির আহমেদের ছেলে রাকিব (২৩), শেরপুর জেলার সদর উপজেলার কামারচর ইউনিয়নের সরোয়ার হোসেনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার সেটপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে আসাদুল ইসলাম (২০)।
পরবর্তীতে কাভার্ড ভ্যান ও আসামীদের দেহ তল্লাশি করে ১০টি বান্ডিলে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ভ্যানের ভেতরে রাখা ছিলো।
মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন-২১-৪৩৯৮ নম্বরের কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই ভ্যান ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







