প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৭:২২
কচুয়ায় মাদকবিরোধী টাস্কফোর্সের সফল অভিযান
স্বামী-স্ত্রীসহ আটক পাঁচজনের পৃথক কারাদণ্ড

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে কচুয়া সাতবাড়িয়া গ্রাম থেকে স্বামী-স্ত্রী সহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (৫ মে ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাজমুল হুদার তত্ত্বাবধানে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমানের নেতৃত্বে ও চাঁদপুর পুলিশ লাইনের সঙ্গীয় পুলিশ সহ টাস্কফোর্সের ব্লক-রেইডে তাদেরকে ইয়াবা ও গাঁজা সহ আটক করা হয়।
আটককৃতরা হলো : ১। মো. শরিফ হোসেন (৩০) পিতা-মির হোসেন, মাতা-তাহেরা বেগম, ২) মো. আরিফ হোসেন (২৮) পিতা-মির হোসেন, মাতা-তাহেরা বেগম, ৩) মো. মির হোসেন (৬০), পিতা-মৃত আ. মালেক, মাতা-মৃত আনোয়ারা বেগম, ৪) মো. আলমগীর হোসেন (৪৬), পিতা-মো. সিরাজুল ইসলাম, মাতা-রাজিয়া বেগম, ৫) সিউলি বেগম (৪০) স্বামী-মো. আলমগীর হোসেন, মাতা-মরিয়ম বেগম সাং-সাতবাড়িয়া, ০৬ নং ওয়ার্ড, ১০ গোহাট উত্তর ইউনিয়ন, থানা- কচুয়া, জেলা-চাঁদপুর।
এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাজমুল হুদা আসামিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা পরিচালনা করে ১ ও ২ নং আসামীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ০৩, ৪ ও ৫ নং আসামীকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
০১নং, ০২ নং মামলার প্রসিকিউশন দাখিল করেন ইন্সপেক্টর মো. আবু রেজা মেহেদী হাসান এবং ০৩নং, ০৪নং, ০৫নং মামলার প্রসিকিউশন দাখিল করেন মো. সোহেল রানা, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।








