শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২২:৫৬

চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আলহাজ রুহুল আমিন পাটোয়ারী

বিশেষ প্রতিনিধি।।
চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আলহাজ রুহুল আমিন পাটোয়ারী

চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের নতুন ৬ তলা ভবনের নির্মাণস্থল ও উন্নয়ন পরিকল্পনা সরেজমিনে পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ রুহুল আমিন পাটোয়ারী। গত শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) তিনি বিদ্যালয় প্রাঙ্গণে এসে নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করেন।

চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়ার কৃতী সন্তান আলহাজ রুহুল আমিন পাটোয়ারী প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের পিতা। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রস্তাবিত ৬ তলা ভবনের নকশা, স্থান ও আনুষঙ্গিক বিষয় নিয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ পাটোয়ারীর ভাতিজা ও বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক এএমডি সাইফুর রহমান আজাদ পাটোয়ারী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সিদ্দিকুর রহমান এবং চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সোলায়মান পাটোয়ারী (বাপ্পি), অভিভাবক সদস্য আবদুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের শিক্ষকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে অতিথিরা বিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়