শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২২:৫৩

গাজীর বাজার ইলমুল কোরআন নেছারিয়া দ্বীনীয়া মাদ্রাসায় দোয়া ও সনদ বিতরণ

গোলাম রাব্বানী শামীম।।
গাজীর বাজার ইলমুল কোরআন নেছারিয়া দ্বীনীয়া মাদ্রাসায় দোয়া ও সনদ বিতরণ
ক্যাপসন : গাজীর বাজার ইলমুল কোরআন নেছারিয়া দ্বীনীয়া মাদ্রাসার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাজহারুল ইসলাম শফিক।

হাইমচর উপজেলার গাজীর বাজার ইলমুল কোরআন নেছারিয়া দ্বীনীয়া মাদ্রাসা, হেফজখানা, লিল্লাহ বোর্ডিং ও ইয়াতিমখানার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দোয়া ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় মাদ্রাসার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সভাপতি আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী। তিনি

ত্ঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা সব সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং যে কোনো ভালো কাজ করবে। ভালো কাজে কেউ এগিয়ে না এলে একা হলেও সেই কাজ চালিয়ে যেতে হবে—যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।”

মাদ্রাসার সার্বিক অগ্রগতিতে স্থানীয়দের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, “বেশি টাকা খরচ করে বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করালেই যে শিক্ষার মান ভালো হবে, এমনটি নয়। এ ধরনের প্রতিষ্ঠানে স্বল্প খরচে পড়াশোনার সুযোগ রয়েছে বলে শিক্ষার মান খারাপ, এমনটা বলা যাবে না। আমাদের সমাজে এমন ধারণা প্রচলিত রয়েছে; এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “এ মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিতে স্থানীয়দের সহযোগিতা জরুরি। সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে আমরা প্রকৃত আলেম পাব, যারা সমাজে ইসলামের কথা প্রচার করতে পারবেন।”

উল্লেখ্য, ২০০৫ সালে ছারছিনার মরহুম পীর সাহেব শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর হাত ধরে ও তাঁর পরিচালনায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার হিফজ বিভাগ চালু রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ গাজী, হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন (সবুজ), ফরিদগঞ্জ পুরান রামপুর আবদুর রব আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নাসির আহমেদ এবং কমলাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল হামিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন হাইমচর ছালেহিয়া দ্বীনিয়া হাফিজিয়া কমপ্লেক্স মাদ্রাসার মুদির মাওলানা আলাউদ্দিন সালেহ, হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর গাজী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী শামীম, ২ নম্বর আলগী উত্তর ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল গাজী, বাংলাদেশ যুব হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসাইন, ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া (কালু) গাজী এবং মাদ্রাসার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুকুল ইসলাম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত মুদির মাওলানা মুরুদ্দিন (আমিন)। শেষে শিক্ষার্থীদের সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ হাইমচর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা খাজা আহম্মদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়