প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২২:৫১
ফরিদগঞ্জে নবম শ্রেণির ছাত্র আনিস আহমেদ নিখোঁজ
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মো. আনিস আহমেদ (১৪) নিখোঁজ রয়েছে। গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ চরম উদ্বেগের মধ্যে রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি আনিস আহমেদের সন্ধান পেলে মানবিক কারণে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির তালুকদার।
যোগাযোগ : ০১৬১৫-২৬৪২০০।






