প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২২:৪১
পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াসমিন

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্সের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াসমিন চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেছেন। তিনি চাঁদপুরে আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত সালামি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
|আরো খবর
পরবর্তীতে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সকল দপ্তরের বার্ষিক পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করেন। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মো. খায়রুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),
মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ও মিয়াজী আলিফ ইমরান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)।








