বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:৫৯

চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক ১৯

১৩জনকে অভিভাবকের জিম্মায় ছাড়।। একজনের কাছ থেকে ইয়াবা উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন।।
১৩জনকে অভিভাবকের জিম্মায় ছাড়।। একজনের কাছ থেকে ইয়াবা উদ্ধার

মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোরদের দূরে রাখতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে রাতের বেলায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে ১৯ জনকে আটক করা হয়। এ সময় এক আসামির কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৭) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত সদর থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়। পুলিশ জানায়, আটক ১৯জনকে জিজ্ঞাসাবাদে রাতের বেলায় উদ্দেশ্যহীন ও অযাচিতভাবে ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো কারণ পাওয়া যায়নি। পরে তাদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দেয়া হয়। তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে ভবিষ্যতে রাতের বেলায় অযাচিতভাবে ঘোরাফেরা না করার শর্তে তাদের জিম্মায় দেয়া হয়েছে। এছাড়া পাঁচজনের বিরুদ্ধে অপরাধের মাত্রা অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটক অপর এক ব্যক্তি দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়