বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২২:৪৪

চাঁদপুর প্রেস ক্লাবে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

চাঁদপুর প্রেস ক্লাবে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
প্রেস বিজ্ঞপ্তি

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ, চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ইকবালুর রহিম।

দিনব্যাপী এ বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ট্রফি তুলে দেবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উদয়ন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, মতলবগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম পাটওয়ারী এবং চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম।

সমকাল চাঁদপুর জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক খায়রুল আহসান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সমন্বয় করবেন সমকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী, সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মোহাম্মদ আবু সায়েম ও মহিবুর রহমান নোবেল।

আয়োজকরা জানান, ৮টি স্বনামধন্য স্কুলের ২৪ জন বিতার্কিক জেলা পর্যায়ের এই আয়োজনে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো—মাতৃপীঠ সরকারি উচ্চ বিদ্যালয়, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন স্কুল অ্যান্ড কলেজ, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুর ড্যাফোডিল স্কুল অ্যান্ড কলেজ, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দলটি পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাবে। বিতর্ক উৎসবের সব পর্ব সফলভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়