প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২০:৫১
পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করছে, দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন হয়
...............পুলিশ সুপার মো. মিজানুর রহমান

|আরো খবর
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, পূজাকে সামনে রেখে যাতে কিশোর গ্যাং ও মাদকের বিস্তার না ঘটতে পারে, সেজন্যে আমরা সজাগ রয়েছি। এমনিতেই আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তারপরও পূজাকে সামনে রেখে তা আরো জোরদার ও কঠোর হবে। আমরা চাই সকলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালন করুক। যেসব জায়গায় আমাদের সমস্যা মনে হবে, তাৎক্ষণিক আমাদের জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে তার সমাধান করবো। ইতঃপূর্বে হওয়া প্রাকপ্রস্তুতি সভায় কয়েকটি উপজেলার মণ্ডপ ও সমস্যা নিয়ে তথ্য পাওয়ার পর আমরা কাজ করেছি। এগুলোর বেশ ক'টার সমাধান হয়ে গেছে। বাকিগুলোও আমরা সমাধান করবো। আমাদের পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করছে দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন হয়। আমি প্রতিটি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে। আমি বিভিন্ন উপজেলায় পূজা মণ্ডপে যাবো। আমি চাই সব পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে যেনো পূজা অর্চনা করা হয়। তবেই আগামীবছর আরো ভালোভাবে পূজা উদযাপন করতে পারে। যেসব মণ্ডপে চাঁদপুরের বাইরের জেলা থেকে প্রতিমা আনা হবে সেই সময় স্ব স্ব থানার অফিসার ইনচার্জগণকে বলা আছে তারা সর্বাত্মক সহায়তা করবে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবিরের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, পরেশ মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ সূত্রধর, সদস্য সচিব মানিক ঘোষ, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সদস্য তপন মজুমদার, মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল দাস, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি কিশোর কুমার ঘোষ, হাইমচর উপজেলা সভাপতি বিবেক লাল মজুমদার, শাহরাস্তি উপজেলা সভাপতি নিখিল রঞ্জন মজুমদার, কচুয়া উপজেলা সভাপতি ফণী ভূষণ মজুমদার তাফু, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, চাঁদপুর পৌর সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক অ্যাড. সুমন সরকার জয়, মহিলা ঐক্য পরিষদ সভানেত্রী শিপ্রা মজুমদার প্রমুখ।







