মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২২:০১

সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানের বিদায় সংবর্ধনা

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
সহকারী পুলিশ সুপার মিয়াজী আলিফ ইমরানের বিদায় সংবর্ধনা

চাঁদপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। ​সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তা মিয়াজী আলিফ ইমরানের চাঁদপুরে কর্মকালীন দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিদায়ী কর্মকর্তার পেশাদারিত্ব, কর্মদক্ষতা ও কাজের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

​বিদায়ী অনুভূতি ব্যক্ত করে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান চাঁদপুর জেলা পুলিশে দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি সহকর্মীদের অকৃত্রিম সহযোগিতা ও আন্তরিকতার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়