প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২২:০৩
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে চাঁদপুর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
|আরো খবর
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. কে. এম. মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সহ-সভাপতি মো. আল আমিন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক কাজী এমরানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।







