প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ২১:৩৬
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর ২০২৬) শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
|আরো খবর
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি কাজী জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মো. আবু ছাইদ সুমন ও খোদেজা আক্তার।
এর আগে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক লাভ করায় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা এবং কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। মূল অনুষ্ঠান শুরুর আগে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয় এবং আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষকদের সঙ্গে নিয়ে কেক কাটেন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পুসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কাসেম, এমরান হোসেন, শারমিন সুলতানা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
---








