প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১২:১৬
তানভীর সভাপতি, রাসেল সাধারণ সম্পাদক
হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার অধীনে হাইমচর উপজেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তানভীর গাজীকে সভাপতি ও রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ৭ অক্টোবর ২০২৬ (বুধবার) জেলা ছাত্রদলের প্যাডে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শামীম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার।
বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থান পেয়েছে উপজেলা ছাত্রদলের সর্বস্তরের কর্মীদের মধ্যে। নতুন নেতৃত্ব প্রকাশের মধ্য দিয়ে হাইমচর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করছেন দলীয় নেতাকর্মীরা।








