প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২৩:২২
মতলবে শিক্ষার্থী আদিবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাচদোনা গ্রামে ৮ বছরের শিশু আদিবা ইসলাম হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে |
|আরো খবর
সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুরে আধারা থেকে একটি মিছিল নিয়ে দু মাইল দূরে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের নায়েরগাঁও বাজার ব্রিজ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন |
মানববন্ধন কমসূচিতে বক্তব্য রাখেন নিহত শিশু আদিবার মা শামিমা আক্তার, ভাই মঈন আহম্মেদ, মামা ইউপি সদস্য আলাউদ্দিন আলাল, ইউপি সদস্য হুমায়ুন কবির, শিক্ষিকা প্রিয়া সরকার, শিক্ষক জহিরুল ইসলাম, মো. শাহিন প্রমুখ |
বক্তারা হত্যা মামলার আসামি শুকুর আলীকে গ্রেফতারসহ সকল আসামির ফাঁসির দাবি জানিয়েছেন|
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ মামলার চার্জশীট আদালতে প্রেরণ করা হয়েছে| অভিযুক্ত তিন আাসামি জেল হাজতে রয়েছে| পলাতক আসামি শুকুর আলীকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২০ জানুয়ারি সৌদি প্রবাসী আলাউদ্দিনের মেয়ে স্থানীয় আধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আদিবা (৮) নিখোঁজ হয় | নিখোঁজের ৪দিন পর ২৪ জানুয়ারি ২০২৫ তারিখে পাশের বাড়ির পুকুর পাড়ের নির্জন স্থানে খড়ের স্তূপের নিচ থেকে ওই শিশুর মৃত্যু দেহ উদ্ধার করে পুলিশ | এ ঘটনায় ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় তার মা শামীমা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন| পুলিশ অভিযান চালিয়ে ইমন, ইয়াসিন ও আওয়াল নামের ৩ আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। ৪ নং আসামী শুকুর আলী পলাতক রয়েছে |








