শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

মতলব দক্ষিণে এইচএসসিতে ফলাফলে চরম বিপর্যয়

জিপিএ-৫ মাত্র ৩, শীর্ষে কেএফটি কলেজ

রেদোয়ান আহমেদ জাকির।।

মতলব দক্ষিণ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, উপজেলায় মোট ৯২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন মাত্র ৩২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন শিক্ষার্থী। উপজেলার মোট পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৫.২৪ শতাংশ।

বিপর্যয়ের এই ফলাফলের মধ্যেও শতকরা পাসের দিক থেকে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে কেএফটি কলেজিয়েট স্কুল। প্রতিষ্ঠানটিতে ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছেন, পাসের হার ৭৬ শতাংশ। আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন পাস করেছেন, পাসের হার ৪৪.৪৮ শতাংশ। মুন্সীরহাট কলেজে ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ জন পাস করেছেন, পাসের হার ৪০.৬৩ শতাংশ। রয়মননেছা মহিলা ডিগ্রি কলেজে ১৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস করেছেন, পাসের হার ৩৩.৭৩ শতাংশ।

অন্যদিকে নারায়ণপুর ডিগ্রি কলেজের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫ জন পাস করেছেন, পাসের হার ৩৩.৬৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ জন। মতলব সরকারি ডিগ্রি কলেজে ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৭ জন পাস করেছেন, পাসের হার ৩২.৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন। কাচিয়ারা স্কুল অ্যান্ড কলেজে ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন পাস করেছেন, পাসের হার ১৬.৬৬ শতাংশ। এছাড়া ড. শামছুল হক মডেল কলেজ থেকে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাস করতে পারেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়