মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২২:৪০

ফরিদগঞ্জে কাছিয়ারা ফুটসাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ’১৯

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে কাছিয়ারা ফুটসাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ’১৯

“খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকসহ সব ধরনের অপশক্তি দূর করা সম্ভব। তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে সুস্থ-সুন্দর জীবন গড়তে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার কোনো বিকল্প নেই।”

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘কাছিয়ারা ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান। তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ব্রাদার্স ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘এসএসসি ব্যাচ ১৯’। খেলায় পরাজিত হয়ে রানার্সআপ ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হয় ব্রাদার্স ইউনাইটেডকে।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিসহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও নগদ ৩০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান মফুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, প্রকৌশলী আল-আমিন, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ফারুক আহমেদ রুনু ও তানভীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রীড়াঙ্গনের এই চর্চা তরুণদের মাঝে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

---

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়