সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৭:১০

হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও প্রীতি সমাবেশ

হাজীগঞ্জ ব্যুরো।।
হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও প্রীতি সমাবেশ
হাজীগঞ্জে প্রাইভেট হাসপাতাল অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)-এর হাজীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের একটি পার্টি সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।

সংগঠনের হাজীগঞ্জ উপজেলা শাখার নবাগত সভাপতি ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, বিপিএইচসিডিএ-এর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাছান পাপ্পু প্রমুখ।

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মাহমুদা বেগম, ডা. মিনহাজুর রহমান, ডা. মুহিবুল আলম রুবেল, ডা. রাইসুল আলম রুবেল, ডা. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. নজিবুল আলম, ডা. আরিফুর রহমান, ডা. মাহমুদুর রহমান এবং বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ।

এছাড়াও সমাবেশে সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ উপজেলার ৪১টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়