সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১৪:৪৯

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফরিদগঞ্জের মহররম হোসেন পাটোয়ারী

মোহাম্মদ সানাউল হক
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ফরিদগঞ্জের মহররম হোসেন পাটোয়ারী

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এ কমিটি শনিবার (২ মে ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মহররম হোসেন পাটোয়ারী। তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ও সংগঠনের নিবেদিত একজন কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পাটোয়ারীর পারিবারিক শিকড় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌর এলাকায়। তার পিতা আব্দুল খালেক পাটোয়ারী। ছাত্রদলের এই নব-দায়িত্ব পাওয়ার পর তার নিজ এলাকা ফরিদগঞ্জসহ রাজনৈতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মহররম হোসেন পাটোয়ারী বলেন, ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়