রবিবার, ০৩ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ২২:০৭

দু সাংবাদিকের ওপর হামলা ও অপপ্রচারে নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি।।

গত ২৮ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) দুপুরে চাঁদপুর পৌরসভার প্রশাসকের কক্ষে তথ্য অধিকার আইনে ফরম পূরণ করে তথ্য সংগ্রহ করতে গিয়ে বহিরাগতদের দ্বারা সাংবাদিকের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন চাঁদপুরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংগ্রামের চাঁদপুর জেলা সংবাদদাতা অ্যাড. মো. শাহজাহান মিয়া।

গত ১ মে শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, হামলার শিকার দৈনিক ভোরের আকাশ ও বাংলা এডিশনের জেলা প্রতিনিধি মোসাদ্দেক আল-আকিব এবং চাঁদপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক চাঁদপুর দিগন্তের সহকারী সম্পাদক কেএম সালাহউদ্দিনের বিরুদ্ধে চাঁদপুর পৌরসভার পৌর কর্মচারী সংসদের সহ-সভাপতি/সাধারণ সম্পাদকের বরাত দিয়ে প্রতিবাদলিপি প্রকাশিত হয়েছে। ওই প্রতিবাদলিপিতে উল্লেখিত ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অপপ্রচার চালানো হয়েছে। যা সাংবাদিক সমাজের কণ্ঠরোধ করার পরিকল্পিতভাবে চেষ্টা হচ্ছে। তবে চাঁদপুর পৌর কর্মচারী সংসদের নেতৃবৃন্দ চাঁদপুর প্রেস ক্লাবে সশরীরে উপস্থিত হয়ে পূর্বের প্রতিবাদলিপি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, পৌর প্রশাসকের কক্ষে সাংবাদিক মোসাদ্দেক আল আকিবকে বহিরাগতদের দ্বারা মারধর করা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ভেঙ্গে ফেলার ঘটনার ক্ষোভ প্রকাশ করে এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়