শুক্রবার, ০১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ২১:৫৯

চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় সভা

আমি আপনাদের পাশে রয়েছি, সব সময়ই থাকবো

....... শেখ ফরিদ আহম্মেদ মানিক

স্টাফ রিপোর্টার।।
আমি আপনাদের পাশে রয়েছি, সব সময়ই থাকবো

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (১ মে ২০২৬) রাতে শেখ ফরিদ আহম্মেদ মানিকের বাসভবনে চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক জয়রাম রায়ের পরিচালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, চাঁদপুরবাসীর কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে অনেক ভালোবেসেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন আমাকে দল বেঁধে ভোট দিয়েছে। আমি আপনাদের পাশে রয়েছি, সব সময় সাথে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী

দল-বিএনপি মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে এবং লালন করে। বিএনপির কাছে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ এক ও অভিন্ন। আমিও এর ব্যতিক্রম নই। বিগত সময় আপনারা এর প্রমাণ পেয়েছেন। আমি সপ্তাহে তিন দিন চাঁদপুরে থাকি। আপনাদের যে কোনো সমস্যার জন্যে আমার কাছে আসবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সহায়তা করার জন্যে। আপনারা জানেন, আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর আসছেন। এ উপলক্ষে অনুষ্ঠিতব্য কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন বলে আশা রাখি।

সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরের জনগণকে যিনি চিনেন, যিনি সকলের সাথে মিলেমিশে থাকতে চান তিনি আমাদের সাংসদ শেখ ফরিদ আহম্মেদ মানিক। আমাদের চাঁদপুরকে সুবাসিত করে রেখেছেন। যারা ভালো কাজ করে তাদেরকে কেউ থামিয়ে আমি রাখতে পারে না। যার প্রমাণ শেখ ফরিদ আহম্মেদ মানিক।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিমুল্যা সেলিম বলেন, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের উন্নয়নে কাজ করবো। যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশকে মৌলবাদ মুক্ত করে প্রগতিশীল বাংলাদেশ গড়তে চান। চাঁদপুরেও শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে একইভাবে আমরা সকলে মিলে একসাথে কাজ করবো।

মতবিনিময়কালে জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব অজিত সাহা, সদস্য সুশীল সাহা,

ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তপন মজুমদার, মতলব দক্ষিণের সভাপতি গণেশ ভৌমিক, হাজীগঞ্জ উপজেলার লিটন পাল, চাঁদপুর সদর শাখার সভাপতি বাসুদেব মজুমদার, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অমরেশ দত্ত জয়, জেলা শাখার সদস্য শিপ্রা মজুমদার, হাইমচর উপজেলার সভাপতি অজয় কৃষ্ণ মজুমদার, মতলব উত্তরের সভাপতি রাধেশ্যাম সাহা, কচুয়া শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার ও শাহারাস্তির সভাপতি কমল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়