সোমবার, ০২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:৫২

ঢাকায় ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের গণসংবর্ধনা

ফরিদগঞ্জবাসীর ঋণ আমি আমৃত্যু হৃদয়ে ধারণ করে রাখবো

................... এমএ হান্নান এমপি

‎ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জবাসীর ঋণ আমি আমৃত্যু হৃদয়ে ধারণ করে রাখবো

‎চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব এমএ হান্নানকে গণসংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা বুয়েট ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে সংবর্ধনার জবাবে আলহাজ্ব এমএ হান্নান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জের আপামর জনগণ দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপুল ভোটে আমাকে বিজয়ী করার মাধ্যমে যে মর্যাদা দিয়েছেন তা আমি আমৃত্যু হৃদয়ে ধারণ করে রাখবো। আমি এই ঋণ ভুলবো না। আগামী পাঁচ বছর আমি উন্নয়নের মাধ্যমে কিছুটা হলেও এই ঋণ শোধের চেষ্টা করবো।

তিনি আরো বলেন, আমি ফরিদগঞ্জবাসীকে ভালোবেসে অসুস্থ শরীরের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচন করেছি । কারণ দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে তা একা করা সম্ভব নয়। তাই সরকারের অংশীদার হতে নির্বাচন করেছি। এছাড়া জীবনের একটা ইচ্ছাও ছিলো।

তিনি বলেন, জীবনে যা উপার্জন করেছি, তার সিংহভাগ নিজ এলাকার মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো। তবে ফরিদগঞ্জবাসীর উন্নয়নের জন্যে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন। আমার বিশ্বাস, আপনারা এগিয়ে আসলে আমি আপনাদের সহযোগিতা এবং সরকারি সহায়তায় ফরিদগঞ্জকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়তে পারবো। আমি এবং আমার পরিবারে সদস্যরা যতদিন বেঁচে থাকবে ফরিদগঞ্জবাসীর পাশে কৃতজ্ঞচিত্তে তাদের পাশে থাকবে এবং থাকবো। কারণ, আমি আমার জীবন ও পরিবারের চেয়ে ফরিদগঞ্জবাসীকে বেশি ভালোবাসি। আমি মনে করি, আজকের এই গণসংবর্ধনা আমার সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডের গতিকে আরো বাড়িয়ে দিবে।

‎ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে এবং তরুণ সাহিত্যিক ও পরিষদের সদস্য রাসেল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন।

পরে অতিথিদের মধ্যে নবাগত সাংসদকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এক্সিম ব্যাংক লি.-এর পরিচালক আলহাজ্ব শহিদ উল্যাহ কোম্পানি, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, সাবেক পুলিশ কর্মকর্তা নাসির উদ্দীন চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক মুকবুল আহমেদ বিএসসি , অধ্যাপক জহিরুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মহেশ চন্দ্র শর্ম্মা, প্রকৌশলী ইকবাল হোসেন, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন আক্তার হোসেন চৌধুরী, ডেপুটি এটর্নি জেনারেল আহসান উল্ল্যাহ্, আনিসুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া, প্রবাসী জহির চৌধুরী, আব্দুল কাদের (বিশিষ্ট ব্যবসায়ী), সাবেক যুগ্ম সচিব উত্তম কুমার রায় , ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়