প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৬
নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে শিক্ষাঙ্গন
কচুয়ায় শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলছেন, নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে শিক্ষাঙ্গন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত যাত্রাও শুরু করা হবে।
|আরো খবর
তিনি শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীতে তারেক রহমানের হাত ধরে সুন্দর বাংলাদেশ গড়বো।
নকলমুক্ত যেভাবে কচুয়া থেকে শুরু হয়েছে, মাদকমুক্তও এই কচুয়া থেকেই শুরু করা হবে।
এর আগে মন্ত্রীকে গার্ড অফ অনার ও ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ কচুয়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা।
পরে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে তাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।
শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ উপজেলায় আগমন উপলক্ষে যাত্রাপথে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।








