শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১৫:৪৯

কচুয়ায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মিলন

স্টাফ রিপোর্টার।।
কচুয়ায় শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী মিলন

চীন সফর থেকে দেশে ফিরেই নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের মাঝে ছুটে এলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়ায় আয়োজিত এক মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান শেষে গত মঙ্গলবার (২০ অক্টোবর) দেশে ফেরেন ড. আ ন ম এহছানুল হক মিলন। ভ্রমণের ক্লান্তি উপেক্ষা করেই সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরদিন সকালেই নিজ এলাকা কচুয়ায় পৌঁছান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। আবহমান কাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনই আমাদের জাতীয় ঐক্যের মূল ভিত্তি।"

সভায় বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

এ সময় কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক পুণ্যার্থী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাশেষে মন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে আয়োজকদের আশ্বস্ত করেন। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়