রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯

অশুভ শক্তি বিনাশ কামনায় আজ শ্রী শ্রী শ্যামা পূজা

স্টাফ রিপোর্টার।।
অশুভ শক্তি বিনাশ কামনায় আজ শ্রী শ্রী শ্যামা পূজা

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আজ রোববার (৮ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হচ্ছে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে প্রতিবছর এ পূজা উদযাপিত হয়ে থাকে।

হিন্দু পুরাণ মতে, দেবী কালী দুর্গারই একটি উগ্র রূপ বা শক্তি। সংস্কৃত ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। মূলত এটি শক্তির উপাসনা, যার মূল বার্তা জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় নিশ্চিত করা। ভক্তদের কাছে দেবী কালী শ্যামা, আদ্যমা, তারা মা, চামুণ্ডা, ভদ্রকালী ও মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

পূজার বিশেষ আচার-অনুষ্ঠান অনুযায়ী, এদিন সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন নিজ নিজ বাড়ি ও শ্মশানে প্রদীপ প্রজ্বলেন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটি ‘দীপাবলি’ নামে পরিচিত। দুর্গাপূজার মতো কালীপূজাতেও বাড়ি কিংবা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা স্থাপন করে পূজা করা হয়। এ ছাড়া অনেক মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী কিংবা ধাতুপ্রতিমাতেও এই পূজা সম্পন্ন হয়।

শাস্ত্রীয় বিধান অনুযায়ী, মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই পূজা অনুষ্ঠিত হয়। তবে সাধারণ গৃহস্থ বাড়িতে অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীরূপে এই আরাধনা করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী, কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী; তাই দেশের বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামে শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

চাঁদপুরের চিত্র:

আজকের এই শুভলগ্নে চাঁদপুরের বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে শ্যামা পূজা উদযাপিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— চাঁদপুর কালীবাড়ি মন্দির, পুরান বাজার হরিসভা মন্দির কমপ্লেক্স, নিতাইগঞ্জ মন্দির, ঘোষপাড়া, নতুন বাজার গোপাল জিউড় আখড়া এবং রামকৃষ্ণ আশ্রম। এসব মন্দিরে নানা আয়োজনের মধ্য দিয়ে মা কালী বা শ্যামা মায়ের আরাধনা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়