বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি

প্রবাসীকণ্ঠ ডেস্ক
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি

বাংলাদেশে শিশু নিখোঁজ, বিনা বিচারে আটক, আইসিটি আইনের অপব্যবহার এবং সাংবাদিকদের ওপর হয়রানির অভিযোগে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউকে’।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে এই স্মারকলিপিটি পেশ করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, শিশু নিখোঁজের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, বিনা বিচারে আটক ব্যক্তিদের দ্রুত বিচারিক অধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে আইসিটি আইনের ব্যবহার বন্ধের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও অবাধ মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ এস এম মিছবা, সভাপতি আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লাভলু লস্কর এবং সহ-সভাপতি ড. আজিজুল আম্বিয়া। তাঁরা বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর জোর দেন। তবে স্মারকলিপি গ্রহণ ও এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়