প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২০:৩৯
চাঁদপুর প্রেস ক্লাবে সাংবাদিক ও পরিবারবর্গের জন্য দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প ৫ নভেম্বর

|আরো খবর
।।
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে প্রেস ক্লাব মিলনায়তনে (৩য় তলায়) দিনব্যাপী ডায়াবেটিস চিকিৎসা, ফ্রি চক্ষুশিবির ও সমন্বিত স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।বুধবার (২৮ অক্টোবর ২০২৬) চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে চাঁদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন।
উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সেবা গ্রহণের জন্য প্রেস ক্লাবের সদস্য, কর্মরত সাংবাদিকবৃন্দ এবং তাঁদের পরিবারবর্গকে বিনীত অনুরোধ জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
মেডিকেল টিম সূত্রে জানা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেলা সদর হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিম সাধারণ স্বাস্থ্যসেবা, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের অভিজ্ঞ টিম বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ এবং চাঁদপুর মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতালের টিম চক্ষু শিবিরের মাধ্যমে সেবা প্রদান করবে।







