বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০০:৫২

আদালতের নির্দেশে প্রকাশ্য পুড়িয়ে ও পুঁতে বিনষ্ট করা হলো ৯৭ লাখ টাকার মাদক ও জাল

স্টাফ রিপোর্টার
আদালতের নির্দেশে প্রকাশ্য পুড়িয়ে ও পুঁতে বিনষ্ট করা হলো ৯৭ লাখ টাকার মাদক ও জাল
ছবি : প্রতীকী

চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলার বিভিন্ন থানার মামলার জব্দ করা মাদকদ্রব্য, অবৈধ মৎস্যজালসহ বিভিন্ন ধরনের আলামত আগুনে পুড়িয়ে ও মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণের প্রকাশ্য স্থানে এসব আলামত বিনষ্ট করা হয়।

ধ্বংস করা আলামতের মধ্যে রয়েছে—

মাদকদ্রব্য : ২৮ হাজার ৫০১ পিস ইয়াবা, ১৩ কেজি ১৯৫ গ্রাম গাঁজা, ১০টি বিয়ার ক্যান এবং ২০ বোতল ফেনসিডিল;

অবৈধ জাল : মৎস্য সংরক্ষণ আইনের ১১৫টি মামলায় জব্দ করা ১৬ হাজার ২৩ মিটার অবৈধ জাল।

নথি অনুযায়ী, এসব আলামতের মোট আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৮৩ হাজার ৭৭০ টাকা। এর মধ্যে ইয়াবার মূল্য ৮৫ লাখ ৫০ হাজার ৩০০ টাকা, গাঁজার মূল্য ৩ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকা, বিয়ার ক্যানের মূল্য ২০ হাজার টাকা, ফেনসিডিলের মূল্য ৪০ হাজার টাকা এবং অবৈধ জালের মূল্য ৬ লাখ ৯৩ হাজার ৬২০ টাকা।

চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা শাখার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, বিচারকার্য শেষ হওয়া ৩০টি মামলার আলামত এবং জেলার বিভিন্ন থানার মাধ্যমে ধ্বংসের জন্য পাঠানো ২০৫টি মামলার আলামতসহ মোট ২৩৫টি মামলার আলামত এই কার্যক্রমের আওতায় ধ্বংস করা হয়।

নির্ধারিত আইন ও বিধিবিধান অনুসরণ করে প্রকাশ্য স্থানে এই ধ্বংস কার্যক্রম সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়