রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১২:২৮

কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার

কবির হোসেন মিজি
কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার

চাঁদপুরে কোহিনূর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রফিক ওরফে ধান্দা রফিককে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রফিক চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনির ভূঁইয়া বাড়ির আব্দুর রশিদের ছেলে। পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ আগস্ট চাঁদপুর পৌরসভার রহমতপুর কলোনিতে কোহিনূর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামলার প্রধান আসামি নাজমা আক্তার নয়নের বসতঘরের ভেতরে কোহিনূরকে হত্যা করে তার মরদেহ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত কোহিনূরের স্বামী আব্দুল মান্নান খান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৪১, তারিখ : ২৩ আগস্ট ২০১৫। পরে এ মামলায় আদালতের বিচারিক কার্যক্রম শেষে রফিকের মৃত্যুদণ্ডের রায় হয়। তবে রায় ঘোষণার পরও তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলিম। এ সময় সঙ্গীয় ফোর্সসহ তিনি রফিককে গ্রেপ্তার করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামির গ্রেপ্তারের মধ্য দিয়ে কোহিনূর হত্যা মামলায় পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়