শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৭:২৯

রোববার সাবেক এমপি এম. সফিউল্লাহর ১৮তম মৃত্যুবার্ষিকী

রোববার সাবেক এমপি এম. সফিউল্লাহর ১৮তম মৃত্যুবার্ষিকী
অনলাইন ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা-উত্তর ফরিদগঞ্জের প্রথম জাতীয় সংসদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. সফিউল্লাহর ১৮তম মৃত্যুবার্ষিকী রোববার (২৫ অক্টোবর ২০২৬)।

এ উপলক্ষে চাঁদপুর শহরের কোড়ালিয়ার নিজ বাসভবন এবং ফরিদগঞ্জের পারিবারিক বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মরহুম এম. সফিউল্লাহ মহান মুক্তিযুদ্ধকালীন ‘বাংলাদেশ লিবারেশন ফোর্স’ (বিএলএফ)-এর চট্টগ্রাম বিভাগের সাব-সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ঢাকা হল (বর্তমান শহীদুল্লাহ্ হল) ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তিনি চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি চাঁদপুর জেলা চেম্বার অব কমার্স, চাঁদপুর ক্লাব ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। শিক্ষানুরাগী এই ব্যক্তিত্ব গৃদকালিন্দিয়া গার্লস হাই স্কুল, বদরপুর আলিয়া মাদ্রাসা ও পুরানবাজার মার্চেন্টস্ একাডেমিসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

মরহুম এম. সফিউল্লাহর কনিষ্ঠ পুত্র সফিউল আজম রাজন তাঁর পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়