প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ২১:৪৭
নজরুলবর্ষে অনন্যা নাট্যগোষ্ঠীর ‘রাক্ষুসী'র মঞ্চায়ন শনিবার

নজরুলবর্ষ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনন্যা নাট্যগোষ্ঠী আয়োজন করতে যাচ্ছে নাটক ‘রাক্ষুসী’। কাজী নজরুল ইসলামের বিখ্যাত ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটকটি শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে প্রদর্শিত হবে।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। নাটকের নির্দেশক শহীদ পাটোয়ারী জানান, প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং তিনি যথাসময়ে দর্শক ও নাট্যপ্রেমীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
প্রখ্যাত নাট্যকার মমতাজ উদদীন আহমদের নাট্যরূপে এবং শহীদ পাটোয়ারীর নির্দেশনায় ‘রাক্ষুসী’ নাটকটি অনন্যা নাট্যগোষ্ঠীর ৩৪তম প্রযোজনা ও ৪০তম মঞ্চায়ন।
নাটকটিতে মঞ্চে প্রবেশানুসারে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন— ফারজানা আক্তার, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, শাহরিয়ার আবির, শরীফুল ইসলাম, রুনা আক্তার আশা, আলিফ, মহিমা আক্তার, প্রান্তিক দাস, মো. হানিফ, সাবিত্রী রাণী ঘোষ, চন্দন সরকার, শহীদ পাটোয়ারী, মানিক দাস, হৃদয় কর্মকার, জিহাদ, সীমা আক্তার, আখলাকুল ইসলাম লাকু, দীপক ভট্টাচার্য, দুলাল সরকার, মৃণাল সরকার, জয়রাম রায় ও কামরুল ইসলামসহ আরও অনেকে।
নাটকের মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন মোবারক হোসেন শিকদার; আলো নিয়ন্ত্রণে হাবিবুর রহমান পাটওয়ারী (অতিথি); রূপসজ্জায় গোবিন্দ মন্ডল (অতিথি); শব্দ সংযোজন ও নিয়ন্ত্রণে মামুন হোসেন ও কার্তিক সরকার (অতিথি) এবং পোশাক পরিকল্পনায় দীপক ভট্টাচার্য, সীমা আক্তার ও ফাতেমাতুজ জোহরা।
এছাড়া সামগ্রিক ব্যবস্থাপনায় থাকছেন মো. আলমগীর হোসেন পাটওয়ারী, জসীম মেহেদী ও মানিক দাস; প্রযোজনা উপদেষ্টা হিসেবে রয়েছেন মো. হানিফ ও চন্দন সরকার এবং প্রযোজনা অধিকর্তার দায়িত্ব পালন করছেন কামরুল ইসলাম।








