প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:৩১
হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান মিয়া ইকবাল হোসেনের দাফন সম্পন্ন

হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট দলিল লেখক মিয়া মো. ইকবাল হোসেন (৭০)কে দু দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
|আরো খবর
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ভোররাতে বাকিলার খলাপাড়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দু ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, হাজীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সমাজসেবক বিল্লাল হোসেন মজুমদার, মরহুমের সহোদর ডা. ইশতিয়াক, উপজেলা যুবদল নেতা মোবাশ্বের হোসেন মোল্লা, বাকিলা পশ্চিম বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আবু তাহের এবং মরহুমের জ্যেষ্ঠ পুত্র রাকিবুল ইসলাম রকিবসহ অনেকে। জানাজা পরিচালনা করেন বাকিলা উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম হাফেজ মাহবুব।
জানাজায় হাজীগঞ্জের ৫ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলাউদ্দিন তরুণ, যুবনেতা মোশারফ হোসেন রবিন, আক্তার হোসেন পাটোয়ারী, শাহাদাত প্রধানীয়া, সাদ্দাম হোসেন রাজু এবং ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াদ উপস্থিত ছিলেন।
এছাড়া জানাজায় আরও অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম এ খালেক, কামরুজ্জামান সুমন, ওয়াহিদুজ্জামান পাটোয়ারী, হাবিবুর রহমান লিটন, মোস্তফা কামাল, নজরুল ইসলাম নজু, ছাত্রনেতা এবায়দুর রহমান খোকন বলি, মোহন, যুবনেতা ইব্রাহিম খাঁন রনি, মরহুমের কনিষ্ঠ পুত্র ও দলিল লেখক কামরুল ইসলাম, বাকিলা বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং স্থানীয় জামে মসজিদের মুসল্লিগণ।
জানাজাশেষে বাকিলা ইউনিয়ন পরিষদের পক্ষে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন ও ইউপি সদস্য আবুল বাশারসহ অন্য ইউপি সদস্যবৃন্দ।
পরবর্তীতে একই দিন বাদ আসর মরহুমের পৈতৃক নিবাস শ্রীপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, মিয়া মোহাম্মদ ইকবাল হোসেন ইতঃপূর্বে বাকিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও পরবর্তীতে সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি হাজীগঞ্জে একজন পরিচিত ও প্রবীণ দলিল লেখক ছিলেন। এছাড়া রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সহ-সভাপতি পদে আসীন ছিলেন।








