বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২

ফরিদগঞ্জে চাঁদপুর জেলার সকল বিআরডিবি চেয়ারম্যানদের মতবিনিময় সভা

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে চাঁদপুর জেলার সকল বিআরডিবি চেয়ারম্যানদের মতবিনিময় সভা

ফরিদগঞ্জে জেলার সকল উপজেলা বিআরডিবি চেয়ারম্যানদের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বিআরডিবি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। চাঁদপুর পল্লী উন্নয়ন বিভাগের উপপরিচালক আল আমিনের সভাপতিত্বে এবং ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান জাহাংগীর আলম, শাহরাস্তি বিআরডিবির চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী ও মতলব উত্তর বিআরডিবির চেয়ারম্যান সিরাজ মুন্সি।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিআরডিবির সদস্য মানিক দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চন্দ্র রায় এবং হিসাবরক্ষক গোপাল পাল।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টু জানান, “বিআরডিবি ভুক্ত সমবায় সমিতি ও তাদের সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় প্রতিটি উপজেলায় জেলার সকল বিআরডিবি চেয়ারম্যানদের নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এই আয়োজন। আমরা সবাই মিলে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিআরডিবির হারানো গৌরব ও সুদিন ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।”

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়