প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২০:৩৪
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের বাসভবনে অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরীর মতবিনিময়

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং জামালপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এএসএম ইকবাল হোসেন চৌধুরী।
|আরো খবর
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ 'মুনিরা ভবন'-এ সংসদ সদস্যের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে অধ্যাপক ডা. এএসএম ইকবাল হোসেন চৌধুরী এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী এবং অধ্যাপক ডা. এএসএম ইকবাল হোসেন চৌধুরীর বড় ভাই ও ইমপ্রেস গ্রুপের সাবেক ম্যানেজার আকবর হোসেন চৌধুরী।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথি পরস্পরের সাথে কুশল বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এক মতবিনিময় সভায় মিলিত হন।







